1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

কয়রার আদিবাসী সুব্রত মুণ্ডা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগীতায় দেশ সেরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩৫৫ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ
কয়রার আদিবাসী সুব্রত কুমার মুণ্ডা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগীতায় সবাইকে টপকিয়ে দেশ সেরার মুকুট অর্জন করেছে।
শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে আয়োজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সে প্রথম স্থান অধিকার করে। একাডেমী ঘোষিত ০৩ মিনিটের চলচ্চিত্র তৈরি প্রতিযোগীতায় প্রথম হয়ে সুব্রত মুণ্ডা ৫০হাজার টাকা পুরস্কার ও সম্মাননা ক্রেষ্ট জিতে নেয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে ০৩ মিনিটের চলচ্চিত্র প্রতিযোগীতায় ও উৎসব-২২ এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মুনসুর। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক মোঃ লিয়াকত আলী লাকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম.খালিদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাধারন সম্পাদক ও প্রতিযোগীতা কমিটির সদস্য রাকিবুল হাসান, বিশিষ্ঠ চলচিত্র নির্মাতা ও জুরি বোর্ডের চেয়ারম্যান মানজারেহাসীন মুরাদ, চলচিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সচিব মোঃ আসাদুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে আয়োজিত ’সবার জন্য চলচিত্র-সবার জন্য শিল্প-সংস্কৃতি’ শ্লোগানে ০৩ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগীতায় দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীদের মধ্যে বাছাইকৃত ৬৪টি চলচ্চিত্র প্রদর্শনী শেষে প্রথিতযশা বিচারক প্যানেলের সদস্যদের রায়ে যুব বিভাগে তাকে প্রথম হিসেবে ঘোষনা করা হয়। প্রতিযোগীতা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম.খালিদ হোসেন এমপি বিজয়ী সুব্রত মুণ্ডার হাতে প্রথম পুরস্কার হিসেবে ৫০হাজার টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন।

দেশ সেরার মুকুট বিজয়ী সুব্রত কুমার মুণ্ডা খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের সরদারপাড়া গ্রামের ললিত মুণ্ডার ছেলে। সে সাতক্ষীরা সরকারী কলেজে অনার্স ২য় বর্ষে অধ্যয়নরত। উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে ULAB ও ICD-এর যৌথ উদ্যোগে ৮দিনব্যাপী Filmmaking Workshop with Munda Community শীর্ষক কর্মশালায় সুব্রত মুণ্ডা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরির প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করে। সে প্রশিক্ষণের শিক্ষাকে বাস্তবে প্রয়োগের মাধ্যমে প্রথমবারেই সুব্রত মুন্ডা দেশ সেরার শ্রেষ্ঠত্ব অর্জন করে।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ০৪/০৬/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT