1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা।

ক্লুলেস হত্যার রহস্য উন্মোচন, এক হাজার টাকার জন্য ৮ বছরের শশু হত্যা ।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৯৪ বার পঠিত

মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার সদর থানার ৫ নং আখাইলকুড়া ইউনিয়নের সম্পাশি গ্রামের ৮ বছরের শিশু আব্দুল হাসিম মাহিম খুনের ঘটনায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

গত ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ৮ বছরের শিশু আব্দুল হাসিম মাহিম বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে তার বস্তাবন্দি মরদেহ মনু নদীতে পাওয়া যায়।

এ ঘটনার সূত্র ধরে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে সদর থানার অফিসার ইনচার্জ জনাব ইয়াছিনুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব গোলাম মর্তুজা ও বিট অফিসার এসআই আবু নাইয়ুম মিয়া সহ সদর থানার একটি চৌকস দল রহস্য উন্মোচনে মাঠে নামে।

ঘটনার সাথে জড়িত সন্দেহে সম্পাশি গ্রামের সাব্বির বক্স (১৯) সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশের সুকৌশলী জিজ্ঞাসাবাদে সাব্বির বক্স জানায় মাত্র এক হাজার টাকা পাওয়ানাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে সে নিজেই ৮ বছরের শিশু মাহিমকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে। পরে লাশ গুমের উদ্দেশ্যে মনু নদীতে ফেলে দেয়।

শিশু মাহিম হত্যার ঘটনায় আজ ১৩ ডিসেম্বর সাব্বির বক্সকে প্রধান আসামী করে নিহত শিশুর পিতা মোঃ বদরুল ইসলাম বাদি হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব ইয়াছিনুল হক জানান শিশু মাহিম হত্যার প্রধান আসামী সাব্বির বক্স হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT