1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

কেশবপুরে সড়কের দু’ পাশের মরা গাছে দুর্ঘটনার শস্কা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২০৭ বার পঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর):

কেশবপুরের হাসানপুর-বগা সড়কের দু’পাশে অসংখ্য বড় বড় গাছ মরে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সড়কের দু’পাশের গাছ মরে শুকিয়ে গেলেও অপসারণ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সম্প্রতি একটি গাছ ভেঙ্গে পড়েছে সড়কের উপর। গাছ মরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ঝড়-বৃষ্টির এ মৌসুমে জনগুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে আতঙ্ক নিয়েই যাতায়াত করছে হাজারও পথচারী ও এলাকাবাসী। অতিদ্রুত সড়কের গাছ অপসারণ না করলে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর-বগা সড়কের দু’পাশ দিয়ে ৩ কিলোমিটারের ভেতর বিভিন্ন প্রজাতির অন্তত ২০টি গাছ দীর্ঘদিন মরে শুকিয়ে গেছে। হালকা বাতাস হলেই মরা গাছের ডালপালা ভেঙ্গে সড়কের উপর পড়ছে। স¤প্রতি একটি গাছের গোড়া থেকে ভেঙ্গে সড়কের উপর পড়ে। এলাকার লোকজন ভেঙ্গে পড়া গাছটি সড়কের পাশে ফেলে রেখেছে। এ সড়ক দিয়ে হাসানপুর, বগা, কাবিলপুর, টিটাবাজিতপুর, বেলেমাঠ, আওয়ালগাতী, মহাদেবপুর, সুঁড়িঘাটা, সাগরদাঁড়িসহ বিভিন্ন গ্রামের হাজারও লোকজন কেশবপুর উপজেলার পাশাপাশি পাশ্ববর্তী এলাকায় যাতায়াত করে থাকে। জনগুরুত্বপূর্ণ এ সড়কের দু’পাশের মরা গাছগুলো অতিদ্রæত অপসারণ না করলে যে কোন সময় গাছ ভেঙ্গে পড়ে সড়কে চলাচলকারী মানুষের প্রাণহানীর শঙ্কা রয়েছে।
হাসানপুর বাজারের ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদী বলেন, এই সড়কের দু’পাশের গাছ মরে শুকিয়ে ছালও উঠে গেছে। একটু বাতাস হলেই গাছের ছোট ছোট ডালপালা ভেঙ্গে পড়ে। এ সড়ক দিয়ে কেশবপুরে যাতায়াতের সময় ভয়ে ভয়েই পার হতে হয়। কিছুদিন আগেই একটা মরা গাছ ভেঙ্গে রাস্তার উপর পড়েছিল। ভাগ্যিস কারও কিছু হয়নি।
হাসানপুর ইউনিয়ন পরিষদের সদস্য বুলবুল হোসেন বলেন, ওই সড়কের মরা গাছ যে কোন সময় ভেঙ্গে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে ইউএনও স্যারকে মৌখিক জানিয়েছি।

উপজেলা বন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, সড়কের ওই মরা গাছগুলোর বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, মরা গাছগুলোর বিষয়ে হাসানপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা মৌখিকভাবে জানিয়েছেন। তাদেরকে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে এ বিষয়ে একটি লিখিত দরখাস্ত দিতে বলা হয়েছে। গাছগুলোর সঠিক মালিক পরিষদ নাকি বনবিভাগ সেটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT