
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।
কেশবপুরে দলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দলিতের শিক্ষা কর্মসূচির আয়োজনে ও প্যারাগন ল্যাবরেটরীজ এর সহযোগিতায় ওই সেবা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট-২৬) দিনব্যাপী সাবদিয়া মাঠপাড়া কালী মন্দির প্রাঙ্গণে ৮৭ জনের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। স্বাস্থ্য সেবা প্রদান করেন, আয়ুর্বেদিক চিকিৎসক প্রভাস কুমার দাস, সহকারী মেডিকেল অফিসার সুরঞ্জিত পাল ও নিলব্রত সরকার। সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবক মালতি দাস ও বকুল দাস।
সাবদিয়া মাঠপাড়া কালী মন্দির প্রাঙ্গণে ফ্রি হেলথ ক্যাম্পে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদসহ স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।
ছবিঃ
২৭/০৮/২৬