1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

কেশবপুরে সিদ্ধ ডিম বিক্রি করে সংসারের ঘানি টানছেন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২০৯ বার পঠিত

আজিজুর রহমান, কেশবপুর(যশোর):

কেশবপুরে বয়সের কাছে হার না মেনে নিজের সংসার চালাতে সিদ্ধ ডিম বিক্রি করে সংসারে ঘানি টেনে যাচ্ছেন ইমান আলী সরদার (৬৭) ও হোসেন আলী সরদার (৬২) নামের আপন দুই ভাই। তারা হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি গ্রামের মৃত সাদের আলী সরদারের ছেলে। হাসানপুর বাজারের বটতলা নামক জায়গায় প্রতিদিন বিকেলে ডিম সিদ্ধ করে নিয়ে পাশাপাশি দোকান বসে বিক্রি করছেন তারা। দিনের শুরুতে নিজ গ্রামসহ আশেপাশের গ্রাম থেকে হাঁস, মুরগি, কোয়েল পাখি ও খামারের মুরগির ডিম কিনতে বেরিয়ে পরেন তারা। এই ডিম কখনও কখনও বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি করে থাকেন। তবে নিয়মিত ডিম সিদ্ধ করে বিক্রি করাই তাদের পেশা।

দুই ভাই প্রতিদিন গড়ে ১৪০-১৬০ পিচ সিদ্ধ ডিম বিক্রি করে খরচ বাদে আনুমানিক ১৫০-২০০ টাকা আয় করে থাকেন। এতে কোনো রকমে তাদের নিজেদের সংসার চলে। সব জিনিসের দাম বাড়াতে আগের চেয়ে বেশি দামে ডিম কিনতে হচ্ছে তাদের। তাই প্রতি পিচ সিদ্ধ ডিম তারা ১০ টাকা থেকে বর্তমানে ১২ টাকা দরে বিক্রি করছেন। দূর দূরন্ত থেকে এসে মানুষ সিদ্ধ করা গরম গরম ডিম খেতে তাদের অস্থায়ী দোকানের সামনে ভিড় করে।
বড় ভাই ইমান আলী সরদারের সংসারে ৫ জন ও ছোট ভাই হোসেন আলী সরদারের সংসারে ২ জন সদস্য রয়েছে। তারা প্রায় ১৫ বছর যাবত ডিমের ব্যবসার সাথে জড়িত থেকে স্বল্প মূল্যে মানুষের আমিষের চাহিদা পূরণ করে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT