1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কেশবপুরে সরকারী পরিষেবায় দলিত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৯ বার পঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:

কেশবপুরের মজিদপুরে করোনাকালীন সময়ে দলিত জনগোষ্ঠীকে সরকারী পরিষেবায় অন্তর্ভুক্ত করতে জনপ্রতিনিধিদের সঙ্গে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার মজিদপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ।

 

উপজেলা দলিত পরিষদের সহ-সভাপতি নিরাপদ দাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস, ইউপি সদস্য আব্দুল আহাদ, আব্দুর রহমান, সাইফুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল আলম, দলিত পরিষদের নেতা গোপাল দাস, সুজন দাস, প্রদীপ দাস, মিঠুন দাস, শিল্পী দাস প্রমুখ।

 

অ্যাডভোকেসি সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলাম। সমগ্র কর্মসূচী সমন্বয় করেন প্রদীপ প্রকল্পের মনিটরিং অফিসার তাপস মন্ডল ও এফ এফ তন্দ্রা।

 

অ্যাডভোকেসি সভায় করোনাকালীন সময়ে সরকারী বিভিন্ন পরিষেবায় দলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তি, ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং ও ঐচ্ছিক কমিটিতে দলিতদের প্রতিনিধি অন্তর্ভুক্তি, সরকারী বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচীতে দলিতদের অগ্রাধিকার, গৃহহীন প্রকল্পের ঘর বিতরনে দলিতদের অগ্রাধিকার, কৃষি ও অকৃষি খাস জমি বন্দবস্তের ক্ষেত্রে দলিত ভূমিহীনদের অগ্রাধিকার, ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে দলিতদের  জন্য বরাদ্দকৃত বাজেট দলিত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহায়তা প্রদান ও নারীদের দক্ষতা উন্নয়নে ব্যয়ের জন্য জোর দাবী জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT