1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের বানিয়াচংয়ে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মুসা চৌধুরীকে গভীর রাতে মাদক সহ গ্রেফতার। কেশবপুরের গড়ভাঙ্গা বাঃ বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত। কেশবপুরে বগা শাহ্ কারারিয়া আলিম মাদ্রাসায় মা সমাবেশ অনুষ্ঠিত তুলা আবাদে আগ্রহী করতে চাষীদের মাঝে প্রণোদনা প্রদান। কেশবপুরে শিশুখাদ্যে ভেজালের অভিযোগে “রিভা ফুড”কে ১ লাখ টাকা জরিমানা। কয়রায় উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা । কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক । কেশবপুরে (ওয়াইপিএজি)-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন। বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত । খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা।

কেশবপুরে শিশুখাদ্যে ভেজালের অভিযোগে “রিভা ফুড”কে ১ লাখ টাকা জরিমানা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

কেশবপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাস্কফোর্স অভিযানে শিশুখাদ্যে ভেজালের অভিযোগে “রিভা ফুড” নামে একটি প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট-২৬) কেশবপুর পৌর শহরের মেইন রোডের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে শিশুদের খাদ্যপণ্য, পেপসি, স্পিডসহ বিভিন্ন অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন খাদ্যপণ্য পাওয়া যায়।
অভিযান সূত্রে জানা যায়, অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৭ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় রিভা ফুডের মালিক হাবিবুর রহমান-এর ছেলে জাহাঙ্গীর আলমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন, যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। তিনি বলেন, শিশুদের খাদ্যপণ্যে অনিয়ম, বিএসটিআই অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ও বাজার তদারকি অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোক্তাদের সচেতন থাকার এবং অনিয়মের তথ্য দিয়ে অধিদপ্তরকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর সুশান্ত দত্ত, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সদস্য এবং পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
ছবিঃ
১৩/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT