1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার জার্সি বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট-২৬) সকালে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার জার্সি বিতরণ করা হয়।
আগামী সেপ্টেম্বর মাসে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেই কথা চিন্তা করে মানবিক দৃষ্টি কোণ থেকে শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার জার্সি বিতরণ করেন শাহেদা-জবেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক এস.এম রাশিদুল ইসলাম।
পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক এস.এম রাশিদুল ইসলাম বলেন, অত্র প্রতিষ্ঠানের পাঠদানের মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার প্রয়াস অব্যাহত রাখতে চাই। খেলাধুলা শিক্ষার্থীদের শুধু শারীরিকভাবে সুস্থ রাখে না, শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত কাজ ও আত্মবিশ্বাস গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন, পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল হিরো, সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
ছবিঃ
২৯/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT