1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত।

কেশবপুরে মুদির দোকানে চুরির ঘটনায় মূলহোতাসহ ৫জন গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ মে, ২০২২
  • ২০০ বার পঠিত

কেশবপুর প্রতিনিধি।

কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হাসানপুর ইউনিয়নের শুড়িঘাটা বাজারে ফারুক স্টোর নামক মুদির দোকানে চুরির ঘটনার মূলহোতাসহ ৫জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (৬ মে) বিকেলে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার গনেশপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।থানা সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের শুড়িঘাটা বাজারের মুদি ব্যবসায়ী ফারুক হোসেনের “ফারুক স্টোর” নামক দোকানে বুধবার (৫ মে) গভীর রাতে কে বা কারা দোকানের ছাউনির ৩টা টালী খুলে দোকানের ভেতরে প্রবেশ করে ক্যাশ ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ১’লক্ষ ৫৫’হাজার টাকা ও শোকেস এর ভিতর থেকে দুই কার্টুন বেনসন সিগারেট, তিন কার্টুন ডারবি, পাঁচ কার্টুন শেখ ও দুই কার্টুন নেভী সিগারেট চুরি করে নিয়ে যায়। দোকানে সিসি ক্যামেরায় থাকায় চুরির ঘটনা ধারণ হয়েছে। চুরির ঘটনা উল্লেখ করে দোকান মালিক ফারুক হোসেন বাদী হয়ে শুক্রবার থানায় একটি মামলা দায়ের করেন। থানার মামলা নং-২।মামলার প্রেক্ষিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন এর দিক-নির্দেশনায় শুক্রবার বিকেলে উপ-পরিদর্শক মাহাফুজার রহমান ও তৌহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা পুলিশের সহযোগিতায় গনেশপুর গ্রামে অভিযান চালিয়ে মূলহোতাসহ চোরচক্রকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত চুরির মূলহোতা আসামি হলো গনেশপুর গ্রামের জাফর আলী গাজীর ছেলে আশরাফুল গাজী মনা (১৬), এর আগেও তার নামে পাটকেলঘাটা থানায় চুরির মামলা রয়েছে। অপর আসামিরা হলো একই গ্রামের সিরাজুল ইসলাম গাজীর ছেলে আবু মুছা (১৬), মোঃ আলিম সরদারের ছেলে খায়রুল বাসার (১৬), মফিজুল ইসলাম গাজীর ছেলে রাকিব হাসান রকি (১৬) এবং কাসেম আলী গাজীর ছেলে ইব্রাহিম হোসেন (১৬)।এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, শুড়িঘাটা বাজারে মুদির দোকান চুরির ঘটনায় মূলহোতাসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT