1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

কেশবপুরে মাছের খামারে বিষ প্রয়োগ \ প্রায় ৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৫৬ বার পঠিত

আজিজুর রহমান, কেশবপুর(যশোর):
কেশবপুরে মাছের খামারে বিষ প্রয়োগ করায় প্রায় ৫ লাখ টাকার চারা মাছ মরে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি গ্রামের মৃত সানাউলøাহ গাজীর ছেলে বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও একজন বিশিষ্ট মাছের ঘের ব্যবসায়ী জি এম আলতাফ হোসেনের বুড়িহাটি গ্রামে পদ্মপুকুরে ঘেরে মাছের চাষ করার জন্য চারাপোনা মাছের চাষ করে আসছেন। জি এম আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, শত্রæতা করে কে বা কারা রোববার রাতে চারামাছের ঘেরে বিষ ট্যাবলেট প্রয়োগ করে। যার কারণে পদ্মপুকুরের প্রায় ৯০ থেকে ১শ মন চারাপোনা মাছ মরে নষ্ট হয়ে গেছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। জি এম আলতাফ হোসেন আরো জানান এই পুকুরে মাছের পোনা তৈরি করে তার বিভিন্ন মাছের ঘেরে দেওয়া হয়ে থাকে এবং অবশিষ্ট মাছের পোনা বিক্রি করা হয়ে থাকে। শত্রæপক্ষ বিষ ট্যাবলেট প্রয়োগ করে তার বানিজ্যিক ভাবে ক্ষতি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেশবপুর থানায় অভিযোগের প্রস্তুত চলছিল বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT