1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

কেশবপুরে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২১৪ বার পঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর):
কেশবপুরে সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুন) দুপুরে বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে ও কেশবপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ওই বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের শুভ উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান।

অনুষ্ঠানে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা অধ্যাপক মছিহুর রহমান, সভাপতি মোঃ শহিদুল আলম, সাধারণ সম্পাদক প্রভাষক জামশেদ আলী, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান টুলু, প্রভাষক আসাদুজ্জামান, সদস্য প্রভাষক সেলিনা খাতুন, রেজাউল ইসলাম, আবুল হাসান, উত্তম কুমার দাস, দিলরুবা সুলতানা, রুকনুজ্জামান, আব্দুস সাত্তার, রমেশ চন্দ্র প্রমুখ।
এছাড়াও বিজ্ঞান ক্লাবের ৫০ জন ক্ষুদে বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT