1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

কেশবপুরে গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা মা ছেলে আহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১৮৩ বার পঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর):
কেশবপুরে ছাগলে গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা ছেলে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করা হয়েছে।এ ঘটনায় হামিদা বেগম বাদি হয়ে ৩ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার টিটাবাজিতপুর গ্রামের আশরাফ আলী সরদারের বাড়িতে লাগানো ডালিম গাছের ফল বৃহস্পতিবার ২৬ মে সাড়ে ১১ টার দিকে প্রতিবেশী মতিয়ার রহমান সরদারের ছেলে মুনছুর আলী সরদারের ছাগলে খায়। গাছের ফল খাওয়ার প্রতিবাদ করায় প্রতিপÿরা তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।এ সময় কথাকাটাকাটির একপর্যয়ে মুনছুর আলী সরদার,মিন্টু সরদার ও মিন্টুর সরদারের স্ত্রী রুপা বেগম মিলে বাঁশের লাঠি দিয়ে আব্দুর রহমান সরদার(২৩)ও তার মা হামিদা বেগম(৪৫)কে মারপিট করে আহত করে।এব্যাপারে মুনছুর আলী সরদারের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান,আমরা তাদেরকে মারপিট করনি।এব্যাপারে কেশবপুর থানার এস আই মাহফুজ বলেন,অভিযোগ পেয়েছি,তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT