1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক । কেশবপুরে (ওয়াইপিএজি)-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন। বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত । খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প। কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প। কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা। শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস। কেশবপুরে “ভোরের আলো” সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। কয়রায় কারিতাসের উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা ।

কেশবপুরে (ওয়াইপিএজি)-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

“সংঘাত নয় শাস্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, “ভিন্ন প্রেক্ষাপট ও অভিন্ন আকাঙ্ক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে মাদকমুক্ত যুব সমাজ গড়ার প্রত্যয়ে র‍্যালি দেওয়া হয়েছে। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এসে শেষ হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় এবং এফসিডিও’র অর্থায়নে আয়োজিত এ র‍্যালিতে স্থানীয় যুবসমাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।.
র‍্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছাঃ আনজু মনোয়ারা, বিএনপি নেতা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির মোঃ জাকির হোসেন, পিএফজি সমন্বয়কারী মোঃ মুনছুর আলি, পিস অ্যাম্বাসেডর সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন, পিস অ্যাম্বাসেডর সুফিয়া পারভিন শিখা, পিএফজির সদস্য, কেশবপুর ওয়ার্ড’র সভাপতি ও কেশবপুর খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী ইউপি সদস্য নাজমা সুলতানা, সদর ইউপি মেম্বর মিঠু, ওয়াইপিএজি সমন্বয়কারী মোঃ আবু সাঈদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুব প্রতিনিধিরা। এছাড়া ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা র‍্যালিতে অংশ নেন।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকমুক্ত যুবসমাজ গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা বলেন, দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রেখে তাদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
বক্তারা আরও বলেন, তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পরিবার, সমাজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।আন্তর্জাতিক যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজের অধিকার, সম্ভাবনা ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকমুক্ত ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ছবিঃ
১২/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT