1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

কেশবপুরে অবৈধভাবে ধান মজুদ রাখার অপরাধে ৫০’হাজার টাকা অর্থদণ্ড।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৯৫ বার পঠিত

আজিজুর রহমান,কেশবপুর(যশোর):

কেশবপুরে সন্যাসগাছা বাজারের একটি গুদামে অবৈধভাবে ৬০ মেট্রিকটন ধান মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জুন) বিকেলে উপজেলার সন্যাসগাছা বাজারে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার ব্যবসায়ী স্বপন মজুমদার কেশবপুর উপজেলার সন্যাসগাছা বাজারের একটি গুদামে অবৈধভাবে ধান মজুদ রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করতে চেয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান ঘটনার সত্যতা প্রমাণিত পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর থানা পুলিশ সহযোগিতা করেন।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান বলেন, অবৈধভাবে ধান মজুদের প্রতিটি গুদামে অভিযান চালানো হবে। কৃত্রিম সঙ্কটকারীদের ছাড় দেওয়া হবেনা। জনস্বার্থের জন্য আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT