1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প। কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প। কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা। শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস। কেশবপুরে “ভোরের আলো” সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। কয়রায় কারিতাসের উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা । হবিগঞ্জ বানিয়াচং সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত।। কেশবপুরের থেকে জিপিএ ৪ পেয়েছে লাভিবা আক্তার জিম। মণিরামপুরের কৃষক-গৃহিনীর কন্যা রুপা শিক্ষক হতে চাই। কয়রার শাহানা ফেরদৌসী পেয়েছে গোল্ডেন প্লাস পেয়েছে  ভবিষ্যতে ডাক্তার হতে চায় ।

কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট-২৬) দুপুরে বিদ্যালয়ের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি আব্দুল গনি (লাল্টু)-এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম-এর সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন, এডহক কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাস।
সাধারণ শিক্ষক সদস্য আবু জাফর মোহাম্মদ আতাউর রহমান, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোড়ল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, এক নম্বর ওয়ার্ড বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি ইউনুস আলী সরদার, দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ আলী, অভিভাবক সদস্য ইউনুস আলী প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সদস্য শাহিনুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সাগর হোসেন, আলহাজ্ব মাস্টার আব্দুর রাজ্জাক, আলহাজ্ব মাস্টার আব্দুর রশিদ, মোহাম্মদ পলাশ, আব্দুর রাজ্জাক-সহ অনেকে।
সভায় বক্তারা নবগঠিত কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়ন আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অভিভাবক ও এলাকাবাসী আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির সভাপতি আব্দুল গনি (লাল্টু) তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও সমাজসেবামূলক মনোভাব কাজে লাগিয়ে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটির সুনাম আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা সকলের।
ছবিঃ
১১/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT