1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

কুলাউড়া থানা পুলিশের অভিযানে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী ও ধর্ষক গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৬৯ বার পঠিত

মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
গত ০৫ জানুয়ারী ২০২২ খ্রিঃ তারিখে আসামী রাসেল আহমদ (২৫) গৃহবধু ভিকটিম (৩০)‘কে অপহরণ করিয়া অজ্ঞাত স্থানে নিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের ভাসুর থানায় একটি সাধারণ ডায়রী করিলে কুলাউড়া থানা পুলিশ ভিকটিম উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ১৪ জানুয়ারী ২০২২ খ্রিস্টাব্দ তারিখ রাত্রিবেলা এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া চট্টগ্রাম মেট্রোপলিটন বন্দর থানাধীন কলসীদিঘীরপাড় এলাকা হইতে অপহরণকারী রাসেল আহমদ (২৫), পিতা-আলতা মিয়া, সাং-উত্তর আশিঘর, থানা-ফেঞ্চুগঞ্জ, জেলা-সিলেটকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে অপহৃত গৃহবধু ভিকটিমকে উদ্ধার করা হয়। ভিকটিমকে উদ্ধারের পর জানায় যে, গত ০৬ জানুয়ারী ২০২২ খ্রিঃ তারিখ রাত ১০.৩০ ঘটিকা হইতে ১৩ জানুয়ারী ২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বিভিন্ন সময়ে চট্টগ্রাম মেট্রোপলিটন বন্দর থানাধীন কলসীদিঘীরপাড় পকেট রোডস্থ খান শাহেদের গলির হাশেম ড্রাইভার কলোনীর বাসায় ভিকটিমকে আটক রেখে ধর্ষন করে। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে অপহরণ ও ধর্ষনের ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করিলে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT