1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ৬ বছরের শিশু নিহত।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৯ বার পঠিত

মো: রেজাউল ইসলাম শাফি,কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

কুলাউড়া উপজেলায় সড়কে প্রাণ হারিয়েছে নিরব বর্ধন (৬) নামক এক শিশু শিক্ষার্থী। ১৯ সেপ্টেম্বর বিকেলে কুলাউড়া- ফেঞ্চুগঞ্জ সড়কের মোমিনছড়া চা বাগান এলাকায় বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সে গুরুতর আহত হয়।
পরে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ সেপ্টেম্বর সোমবার সকালে তার মৃত্যু হয়। নিহত নিরব বর্ধন অগ্রদূত কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্র।

এই দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সা চালকসহ ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চালক রিংকু বর্ধনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, কুলাউড়া পৌরসভার বন্যাশিবির এলাকার বাসিন্দা রিপন বর্ধনের ছেলে নিরব বর্ধন তার ফুফু (পিসি) সাথে রোববার মাইজগাঁও যাচ্ছিলো। ভাটেরা স্টেশন বাজার অতিক্রম করার পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস মুখোমুখি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিক্সার যাত্রী নিরব বর্ধন, সেতু বর্ধন, সিএনজি অটোচালক রিংকু বর্ধন ও নিরবের ফুফু আহত হলে তাদের সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT