1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

কুলাউড়ায় চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসে পুলিশের কাছে আটক ২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৬ বার পঠিত

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

 

সিলেট থেকে চুরি করা মোটরসাইকেল ৮ মাস পর কুলাউড়ায় বিক্রি করতে এসে পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়লো দুই যুবক। আটককৃত দুই যুবক জেলার জুড়ী উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত তৈমুছ আলীর পুত্র কামরুল ইসলাম (২০) ও বড়লেখা উপজেলার উত্তর সুজানগর গ্রামের মাতাবুর রহমানের পুত্র মামুনুর রশীদ (২৭)।

কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান প্রথমে মোটরসাইকেল চোর কামরুলকে পৌর শহরের উছলাপাড়া থেকে বাজাজ পালসারসহ আটক করেন। পরে তাঁর দেওয়া তথ্যমতে অন্য সহযোগী মামুনুরকে বড়লেখার রতুলী বাজার থেকে বাজাজ ডিসকভারসহ আটক করেন। ডিসকভার সাইকেলটিও চুরির বলে স্বীকার করেন আটক দুই যুবক। পালসারের মালিক পাওয়া গেলেও ডিসকভারের মালিককে পাওয়া যায়নি। ডিসকভারের মালিক সঠিক প্রমাণ ও বৈধ কাগজ নিয়ে থানায় যোগাযোগ করতে জানান এসআই হাবিবুর রহমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT