1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৯৯ বার পঠিত

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

কুলাউড়া উপজেলা প্রশাসন ও কুলাউড়া দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে (৯ ডিসেম্বর) বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।

‘আপনার অধিকার, আপনার দায়িত্ব দুর্নীতিকে না বলুন’ এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সম্পাদক ফয়জুর রহমান ছুরুকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন’৪১ বাস্তবায়নে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ গ্রহণের আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল মতিন, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কমিটির সহ-সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম, কুলাউড়া উপজেলা স্কাউট্স সম্পাদক সোহেল আহমদ, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, কমিটির সদস্য প্রভাষক গায়ত্রী দেব, কমিটির সদস্য ও সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান প্রমুখ।

সভা শেষে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখে এক মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। এর আগে প্রথমে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT