1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কুলাউড়ার হোটেল-রেস্তোরাঁয় আড্ডা দেয়া যাবে না।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২১০ বার পঠিত

মো: রেজাউল ইসলাম শাফি,কুলাউড়া ( মৌলভীবাজার) প্রতিনিধিঃ

 

কুলাউড়া থানা পুলিশের আয়োজনে শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে থানা ভবনে ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে পৌর শহরের অভিজাত হোটেল মালিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় হোটেলের ভেতরের কেবিন ব্যবহার করে কেহ যেন বিশেষ করে ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী দীর্ঘসময় বসে কোন ধরনের অসামাজিক কার্যকলাপ বা পরিবেশ নষ্ট করার সুযোগ না পায় সেদিকে সার্বক্ষণিক নজর রাখার, হোটেলের ভেতর এবং বাহিরে সিসি ক্যামেরা রাখার ও ভোক্তা অধিকারের জরিমানা থেকে রেহাই পেতে হোটেলে মান-সম্মত খাবার পরিবেশন করাসহ আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

 

এছাড়া সভায় সুন্দর সামাজিক পরিবেশ বজায় রাখার স্বার্থে উপস্থিত হোটেল মালিকরা তাদের সমিতির অন্যান্য হোটেলগুলোর সাথে বিষয়টি গুরুত্ব সহকারে উপস্থাপন করে কার্যকর পদক্ষেপ গ্রহণে একমত পোষণ করা হয়।

 

সভায় হোটেল মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্টার্ণ রেস্টুরেন্টের শাহজান খাঁন, নাজমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের জাহাঙ্গীর আলম, ফুডল্যাব কাফে অ্যান্ড রেস্টুরেন্টের নুরুজ্জামান সুহেল, কিং ক্যাফে মিনি চাইনিজ এর সাইফুর রহমান ছাদেক, ডিলাইট স্টেক হাউজের ফজলে আবিদ খাঁন ও আহমদ আলী, পাকশী রেস্টুরেন্টের জুবায়ের আহমদ সুহেল, সোনারগাঁ হোটেলের লোকমান আলী, গোল্ডেন ভিউ রেস্তোরাঁর বদরুল ইসলাম, ছামী-ইয়ামী রেস্টুরেন্টের অঞ্জন দেব ও পয়েন্ট রেস্তোরাঁর নাহেদ প্রমুখ।

 

কুলাউড়া উপজেলার হোটেল-রেস্তোরাঁয় কোন ধরনের আড্ডা দেয়া যাবে না। কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের এ প্রশংসনীয় উদ্যোগকে সচেতন মহল স্বাগত জানিয়েছেন।

 

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, কুলাউড়ার সার্বিক সামাজিক পরিবেশ সুন্দর রাখার স্বার্থে পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ নিয়ে ইতিমধ্যে পৌর শহরের অভিজাত হোটেল-রেস্তোরাঁর মালিকদের নিয়ে মতবিনিময় করে হোটেলে গ্রাহকদের সুন্দর পরিবেশ রক্ষায় কতিপয় সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

কুলাউড়াবাসীর স্বার্থে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের সর্ব মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT