1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কুলাউড়ায় জলাশয়ে পোনামাছ অবমুক্ত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯১ বার পঠিত

 

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ::

কুলাউড়ায় ৪১ টি প্রাতিষ্ঠানিক পুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে চারশত ২৭ কেজি পোনামাছ অবমুক্ত করে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস বিভাগের আয়োজনে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করেন মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক (ডিডি) মো: জিল্লুর রহমান।

পোনামাছ অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম,কুলাউড়া ইউসিসি লিমিটেডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)
মোহাম্মদ তাজুল ইসলাম, ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক আহসান মিরাজ,পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি প্রমুখ।

পোনা মাছ অবমুক্তের পর কয়েকজন মৎস্য চাষীদের উপস্থিতিতে তাদের হাতে মৎস্য উপকরণ তুলে দেয়া হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান পুকুরের পোনা ও উপকরণ গ্রহণকারী প্রতিনিধি এবং জনপ্রতিনিধিবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT