1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কুমিল্লায় আ’লীগ নেতার বসতি-বাড়ীতে হামলা ৬টি ঘর ভাংচুর।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬১ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসাম পৌরশহরের কোমারডোগা গ্রামে বৃহস্পতিবার রাতে ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক আবুল বাশারের বাড়ীঘরে অজ্ঞাত দূর্র্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ভাংচুর ও লুটপাটের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, লাকসাম পৌরশহরের কোমাড়ডোগা গ্রামের ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আবুল বাশারের পুত্র ফাহাদ হোসেন ওইদিন রাতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের বাড়ী থেকে নিজ বাড়ী ফেরার পথে কোমাড়ডোগা বাজার সংলগ্ন ব্রিজের কাছে আসা মাত্রই অজ্ঞাত কতিপয় দূর্বৃত্তরা তাকে আটক করে এলোপাথাড়ি মারধর শুরু করে। খবর পেয়ে ফাহাদের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছার সাথে সাথেই দূর্বৃত্তরা পালিয়ে যায় এবং এরই জের ধরে ওইসব দূর্বৃত্তরা রাতেই বহিরাগত লোকজন নিয়ে আহত ফাহাদের পিতা ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আবুল বাশারের বাড়ীতে হামলা চালিয়ে ৬টি বসত ঘর ভাংচুর, নারী-পুরুষদের মারধরসহ প্রায় ৪০ মিনিট যাবত নারকীয় তান্ডব চালায়। তবে এ ঘটনার সাথে স্থানীয় ৮/১০ জনের নাম উঠে এসেছে।

ক্ষতিগ্রস্থ ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার জানায়, ঘটনার সময় আমি বাড়ীতে ছিলাম না। ঘটনার দিন সন্ধ্যার পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের বাড়ী থেকে আমার ছেলে ফাহাদ বাড়ীতে আসার পথে এলাকার কতিপয় বখাটে যুবক তাঁকে বেদম মারধর করে এবং ওইদিন রাতে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে আমার বাড়ীতে হামলা চালিয়ে ৬টি বসত ঘর ভাংচুর ও নারকীয় তান্ডব চালিয়ে বড় ক্ষতির মুখে ফেলেছে। আমি তাৎক্ষনিক স্থানীয় প্রশাসনসহ আ’লীগ শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়েছি।

এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এড. মাসুদ হাছান জানায়, এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক স্থানীয় প্রশাসনসহ আ’লীগ নেতৃবৃন্দকে জানিয়েছি। সবাই ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং সকলকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT