1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কুতুবজোমের আবুল কালামের প্রকৃত খুনিদের আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৪ বার পঠিত

নুরুল বশর মহেশখালী কক্সবাজার ।

 

মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুপক্ষের গুলাগুলিতে আহত নারী বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে।

 

২৪শে সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ৬ টায় এক আত্মীয় বাড়ীতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। গুলিবিদ্ধ নারী জান্নাতুল ফেরদৌস কাজল(২৫) আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি চিকিৎসা থেকে আংশিক ছাড়পত্র পেয়ে ঐ দিনের নির্মম ঘটনার বর্ণনা করেন। তিনি সংবাদ সম্মেলনে জানান, ২০শে সেপ্টেম্বর সকালে ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলে ভোট কেন্দ্রে সংঘর্ষ হতে দেখতে পান। হঠাৎ পশ্চিম থেকে অস্ত্রধারী তারেক, রশিদ দলিল এসে এলোপাতাড়ি গুলি চালালে আহত হয়ে পড়ে যায় এবং আমাকে উদ্ধার করতে আসলে আমার ভাগিনা সাইমুন ও গুলাবিদ্ধ হয় হাসপাতালে চিকিৎসাধাীন আছে।

 

আমার শরীরের বিভিন্ন অংশে প্রায় ৩৫ টি গুলি লাগে। অপারেশন করে কয়েকটি গুলি বের করতে পারলেও গলা ও মাথার বিভিন্ন অংশের গুলি এখনো বের করতে পারেনি চিকিৎসকরা। এমতাবস্থায় আমি বাঁচি কিনা জানিনা। সবাই আমার জন্য দোয়া করবেন পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

 

এসময় আরেক জন ভুক্তভোগী ইকরা(১৮) বলেন, আমার বাবা ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী থাকায় আমি কেন্দ্রের পাশে ছিলাম, হঠাৎ শুনি আমার বাবাকে কিরিচ দিয়ে কুপিয়ে যখম করতেছে, আমি দৌড়ে গেলে অস্ত্র ও দাও কিরিচ হাতে রহিম,তারেক, রশিদ সাগর বাদশাকে দেখতে পাই। আমি চিৎকার করলে আমার চাচারে এসে আমার বাবকে উদ্ধার করে নিয়ে যায়।অথচ সেই দিন অস্ত্রধারীদের গুলিতে নিহত হয় আবুল কালাম নামে এক জেলে। আমার বাবাকে ঐ ঘটনায় প্রধান আসামি করে মামলা করা হয়। আমি ঐ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT