1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কাজিপুরে ৭৭১৮ জন গনটিকার ২য় ডোজ পেলেন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৯ বার পঠিত

মোঃজহুরুল ইসলা বিশেষ প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের কাজিপুরে করোনার গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজের প্রথম দিন আজ থেকে শুরু হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় দেশব্যাপী একযোগে শুরু হওয়া এই কার্যক্রম চলেছে বিকেল ৫টা পর্যন্ত।

 

টিকা গ্রহণকারীরা প্রথম ডোজ যে কেন্দ্রে নিয়েছেন দ্বিতীয় ডোজও সেই একই কেন্দ্রে নিতে হচ্ছে।

 

উপজেলার ১২টি ইউনিয়নের ১,২,৩ নং ওর্য়াডে র ১টিপৌরসভাসহ প্রত্যন্ত চর অঞ্চলে আগের কেন্দ্রগুলোতেই দ্বিতীয় ডোজ টিকা পাচ্ছে মানুষ।

 

 

বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায় করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরুর আগেই টিকা প্রত্যাশীদের ভিড় জমাতে দেখা যায় । সকাল ৯টার মধ্যেই অনেক কেন্দ্রে দীর্ঘ সারি দেখা যায়।যারা প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ—এমন লোকজনকে টিকা নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কেন্দ্রের ভেতরে ঢোকানো হচ্ছে। স্বাস্থ্য বিধি মেনে নারী ও পুরুষকে পর্যায়ক্রমে টিকার জন্য কেন্দ্রের ভেতরে ঢোকানো হয়।

 

যারা একবার টিকা নিয়েছেন তারই শুধু আজ টিকা পাবেন। আগে থেকেই বিষয়টি প্রচারনা করায় প্রথম ডোজ প্রদান সুন্দর ভাবে সম্পর্ন হয়েছে।উপজেলার পৌরসভা, কাজিপুর সদর ইউনিয়ন, চালিতাডাংগা ও সোনামুখি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল।এ সময় সঙ্গে ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার দেবব্রত রায়,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোয়াজ্জেম হোসেন,পৌরসভার একটি কেন্দ্রে উপস্থিত ছিলেন কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার। ডাক্তার মোমেনা পারভীন পারুল বলেন, যে কাজিপুরে কোভিড টিকা কার্যক্রমে ১ম ডোজ ৩৪৭৩৬ জন কে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান করা হয়। এদেরকে পর্যায়ক্রমে ২য় ডোজ দেওয়া হবে। গনটিকা কার্যক্রমে কাজিপুরে লক্ষ্যমাএা ছিল ৮৯৬৪ জন ২য় ডোজ এবং আজকে দেওয়া হয়েছে ৭৭১৮ জন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT