1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কাজিপুরে ব্যক্তি উদ্যোগে ভূমিহীন নারীদের মাঝে ছাগলও চারাগাছ বিতরণ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২২১ বার পঠিত

মোঃ রোকনুজ্জামান রাসেল, কাজিপুর প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে ব্যক্তি উদ্যোগে উপজেলার তেকানি ইউনিয়নের নদী সিকস্তি ভূমিহীন নারীদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে দুংস্থ নারীদের মাঝে ছাগল ও চারাগাছ বিতরণ করা হয়েছে। ১৮/৯/২১ শনিবার দুপুরে উপজেলার চরাঞ্চলের কান্তনগর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, ঢাকায় পথশিশুদের নিয়ে সদা কর্মরত মানবাধিকার কর্মী মোঃ রেজাউল করিম খোকনের উদ্যোগে প্রতিষ্ঠিত মানব কল্যাণে নিবেদিত সামাজিক সেবা সংস্থা” বুরুজে নিশান! বাঁচতে শেখা “সুধা স্বনির্ভর প্রকল্পের আওতায় উপজেলার তেকানি ইউনিয়নের বিভিন্ন গ্রামের নদী সিকস্তি ভূমিহীন ২০ জন নারীর মাঝে ২০ টি উন্নত জাতের ছাগল এবং ৩০ টি নিমগাছ ও ৩০ টি তুলসি চারাগাছ বিতরণ করা হয়েছে। এসময় সুধা স্বনির্ভর প্রকল্পের পরিচালক আলহাজ্ব মোঃ রেজাউল করিম খোকন বলেন, মানব সেবাই পরমধর্ম।নদী ভাংগন কবলিত এলাকার ভূমিহীন গ্রামীণ নারীদের স্বনির্ভর করার লক্ষ্যে আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। পর্যায়ক্রমে তেকানি ইউনিয়নের ভূমিহীন নারীদের স্বনির্ভর করার লক্ষ্যে ছাগল বিতরণ ছাড়াও আয়বর্ধনমূলক কর্মকান্ড বৃদ্ধি করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তাদের দারিদ্র্য দূরীকরণসহ বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাব। তিনি আরও বলেন, সমাজের অসহায় হতদরিদ্র নারীদের সাবলম্বী হিসেবে গড়ে তোলাই হচ্ছে এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য, ধাপে ধাপে তেকানি, নিশ্চিন্তুপুর, চরপানাগাড়িসহ পুরো চরাঞ্চল জুড়ে আমাদের এ কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।

 

 

এ দিকে হতদরিদ্র নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবী সংগঠন “সুধা স্বনির্ভর প্রকল্প” এর এমন উদ্যোগে এলাকাজুড়ে বইছে প্রশংসার ঝড়।

 

 

ছাগল ও ঔষধি গাছের চারা বিতরণকালে উপস্হিত ছিলেন জনপ্রতিনিধি, সুধা স্বনির্ভর প্রকল্পের সদস্যবৃন্দ স্হানীয় মু্ক্তিযোদ্ধা, শিক্ষকসমাজ ও গণ্যমান্যব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT