1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কর্ণফুলীতে রিকশা চালকে হত্যা ,দুই ছিনতাইকারী গ্রেপ্তার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩০ বার পঠিত

শেখ আবদুল্লাহ আনোয়ারা(চট্রগ্রাম ) প্রতিনিধি:

 

 

চট্টগ্রাম কর্ণফুলীতে রিকশা চালক শাকিলকে (১৮) হত্যার অভিযোগে ঘাতক দুই ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ।

 

গত শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বন্দর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নিহত শাকিলের ব্যবহৃত মোবাইল ফোন ও ছিনতাই করা ব্যাটারি চালিত অটো-রিকশা উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মোঃ দুলাল মাহমুদ। ওসি বলেন, ‘শাকিল ব্রিজঘাট এলাকায় গ্যাসের দোকানে চাকরি করলেও মাঝেমধ্যে ব্যাটারিচালিত রিকশা চালাতো। ঘটনার রাতেও সে রিকশা নিয়ে বের হলে রিকশা ছিনিয়ে নিতে মূলত তাকে শ্বাসরোধ করে হত্যা করে খুনিরা। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে শাকিলের ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।’

 

গ্রেপ্তারকৃতরা হলেন- কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. তারেকুল ইসলামের পুত্র মো. মোহসিন (১৯) ও নগরীর সদরঘাট থানার ইটালী কলোনির মো. সোলেমানের পুত্র মো. ইরফান (২৩)।

 

প্রসঙ্গত, গত শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় চরলক্ষ্যা মো. আলী সড়কের ধানক্ষেত থেকে শাকিলের লাশ উদ্ধার করা হয়। পরে শাকিলের পিতা বাদী হয়ে কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT