1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কয়রায় দিনমজুরের বসতঘর আগুনে ভস্মীভূত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ২৪০ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রায় দিনমজুরের বসতবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে ওই দিনমজুর পরিবারের প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ১৩ জানুযারী, বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২নং কয়রার চৌরাস্তা এলাকায় দিনমজুর শরিফুলের বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী শরিফুল জানান, বৃহস্পতিবার সকালে পাশের গ্রামে তার শশুর অসুস্থ্য থাকায় স্বামী-স্ত্রী ও বাচ্চাদের নিয়ে সেখানে গিয়েছিলো। বিকালে মোবাইলে গ্রামবাসীরা খবর দিলে এসে দেখে সব পুড়ে ছাই হয়ে গেছে, কিভাবে যে আগুন লাগলো কেউ বুলতে পারছে না। গোল পাতার ছাউনি ও টিনের বেড়া দুই রুমের বসতঘর সহ ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই, পাশে রান্নাঘর ও পুড়ে ছাই হয়ে গেছে, দুই ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে শরিফুল। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে ভুক্তভোগী আক্ষেপ করে বলেন, স্বামী-স্ত্রী দিনমজুরের কাজ করে অনেক কষ্টে খেয়ে না খেয়ে ঘরখানা তুলেছিলাম, সংসারের আসবাবপত্রও মোটামুটি তৈরী করেছিলাম। সবকিছু পুড়ে ছাই হয়ে গেল বলে কেঁদে ফেলেন। প্রতিবেশীরা বলেন আগুনে পুড়ে দিনমজুরের পরিবারের সবকিছু শেষ হয়ে গেছে। বসতঘর ও সহায়-সম্বল হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT