1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কম্পিউটারে পর্নোগ্রাফি, র‌্যাবের হাতে আটক ৬।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৫ বার পঠিত

শহিদুল ইসলাম সুইট সিংড়া (নাটোর) সংবাদদাতাঃ

নাটোরের সিংড়ায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৬ কম্পিউটার ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

 

বুধবার রাত ১০টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার চৌগ্রাম বাজার ও জামতলী নিচাবাজার থেকে ৬ জন কম্পিউটার ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প। পরে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‌্যাব।

 

আটককৃতরা হলেন, বড় চৌগ্রামের রুবেল (২৪), সাইফুল ইসলাম (৩০), জুয়েল (২৪), শাহ্ সুফি ওরফে শুভ (২৪), পাকুড়িয়া গ্রামের সাব্বির হোসেন (২৪) ও শ্রী রঞ্জন (২৮)।

 

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁরা পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধরে হস্তান্তর করে আসছিল। পরে তাঁদের বিরুদ্ধে সিংড়া থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

 

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, আটককৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT