1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান আর নেই

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৩৭৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার: কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান আর নেই। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ইস্কাটনের লিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বার্তাসেবাকে বলেন, দীর্ঘদিন ধরে রাহাত খান হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। 

সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ১৯৯৬ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন রাহাত খান। এ ছাড়া তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। 

রাহাত খান দীর্ঘদিন ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া দৈনিক বর্তমান-এর প্রতিষ্ঠাতা সম্পাদকও ছিলেন। সাংবিদকতার পাশাপাশি ছোটগল্প ও উপন্যাস উভয় শাখাতেই তাঁর অবদান উল্লেখযোগ্য। তাঁর উপন্যাস ও গল্পগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অমল ধবল চাকরি, ছায়া দম্পতি, অনিশ্চিত লোকালয়, শহর ও হে শূন্যতা। 

রাহাত খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধামন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, রাহাত খান তাঁর কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। 

শ্রদ্ধা নিবেদনের জন্য আজ শনিবার সাড়ে ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে রাহাত খানের মরদেহ নেওয়া হবে বলে জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান। তিনি জানান, প্রেসক্লাবে জানাজা শেষে মরদেহ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT