1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

এসিড নিক্ষেপকারী প্রধান আসামি তারেক গ্রেফতার র‌্যাব-৭।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৫ বার পঠিত

সুমনসেন চট্টগ্রাম প্রতিনিধি।

 

 

র‌্যাব-৭ এর অভিযানে ফেনী জেলার পরশুরামের সাতকুচিয়ায় শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্যাতিতা গৃহবধূকে এসিড নিক্ষেপকারী এজাহারনামীয় প্রধান আসামি তারেক (২৪) আটক।

 

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী, মানবপাচারকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

 

পাঁচ বছর আগে ভিকটিমের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় পরশুরাম উপজেলার সাতকুচিয়া গ্রামের প্রবাসী এর সাথে। বিয়ের পর থেকে স্বামীর মা ও ভাই-বোনরা মিলে ভিকটিমকে যৌতুকের জন্য নানা নির্যাতন করতে থাকে। গত ০৭ আগস্ট ২০২১ রাতে ভিকটিমকে সাপে কাটে। সাপের বিষের যন্ত্রণায় ছটফট করলে সাপুড়ে এনে পুনরায় সাপ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসকের পরামর্শ মতো ভিকটিমকে গুরুতর অবস্থায় ঢাকা সমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সাপুড়ে এনে পুনরায় সাপ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করায় ভিকটিম বাকপ্রতিবন্ধী হয়ে যায়। ভিকটিমের শারিরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত ০২ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে ঢাকা থেকে ভিকটিমের বাবার বাড়ি নিয়ে যায়।

 

 

ইতোপূর্বে ভিকটিমকে নির্যাতন করায় ভিকটিমের শশুর বাড়ীর লোকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে তারা দায়েরকৃত মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে এবং পূর্বের শত্রুতার জের ধরে গত ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ অনুমান ১২.৩০ ঘটিকার সময় ভিকটিম কে এসিড নিক্ষেপ করে। এতে ভিকটিমের হাত ও মুখমন্ডল ঝলসে যায়। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে ফেনী জেলার ফুলগাজী থানায় মামলা দায়ের করে (যার মামলা নং-০৩, তারিখ- ০৫ সেপ্টেম্বর ২০২১, ধারা- ২০০২ সালের এসিড অপরাধ দমন আইন এর ৫(ক)/৫(খ)/৭)। মামলা দায়ের পরপরই র‌্যাব-৭, চট্টগ্রাম অভিযান পরিচালনা করে দায়েরকৃত মামলার ০১ নং এজাহারনামীয় আসামী মোঃ তারেক (২৪), পিতা- মৃত হাবিবুল্লাহ, সাং- গোসাইপুর, থানা- ফুলগাজী, জেলা- ফেনীকে গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফুলগাজী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT