1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
ওমানে পালিত হলো বিএনপির সাবেক মহাসচিবের ২৭তম মৃত্যুবার্ষিকী । গাজীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল কাদের( নান্নু )জানাজাও দাফন সম্পন্ন। এনএসআই ও থানা পুলিশের যৌথ অভিযানে; গভীর জঙ্গল থেকে যুবক উদ্ধার। ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনা রোধে নিসচা’র রোড ক্যাম্পেইন। শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম। বিলাইছড়িতে আশিকার আয়বর্ধকমূলক ওয়ার্শপ  অনুষ্ঠিত । কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা। গাজীপুর জেলা শ্রীপুর থানা পুলিশের অভিযানে ৭৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জন আসামী গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের । কালীগঞ্জে দিনভর নানা আয়োজনে শিক্ষার্থীদের জন্য বহুমাত্রিক কর্মসূচি। বিলাইছড়িতে সাস্ব্যসম্মত টয়লেট সংকটে ১৫০০ পরিবার।

এনএসআই ও থানা পুলিশের যৌথ অভিযানে; গভীর জঙ্গল থেকে যুবক উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের মুক্তাগাছায় অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা মোঃ কায়সার (৩২) নামে এক যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও মুক্তাগাছা থানা পুলিশ। উপজেলার রসুলপুর ও মধুপুর এলাকা সংলগ্ন গভীর জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কায়সার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রাম গ্রামের বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ঢাকায় কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় পরিবারের সদস্যদের কায়সার জানিয়েছিলেন, তিনি রাত ১০টার মধ্যে বাড়ি ফিরবেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। এ সময় তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের পক্ষ থেকে বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এর পরদিন ১৮ আগস্ট একটি মুঠোফোন নম্বর থেকে কায়সারের পরিবারের কাছে ফোন করে তাকে অপহরণের কথা জানানো হয় এবং মুক্তির বিনিময়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি গোয়েন্দা সংস্থাকে জানানো হলে সংশ্লিষ্ট নম্বরের সূত্র ধরে প্রযুক্তিগতভাবে তার অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়।
একপর্যায়ে গোয়েন্দা সংস্থার সদস্যরা কায়সারের অবস্থান ময়মনসিংহের মুক্তাগাছার কালিবাড়ি এলাকায় শনাক্ত করেন। পরে বিষয়টি মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলামকে জানানো হয়। এরপর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও মুক্তাগাছা থানা পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়।
অভিযানের একপর্যায়ে মুক্তাগাছার রসুলপুর ও মধুপুর এলাকা সংলগ্ন গভীর জঙ্গল থেকে কায়সারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে মুক্তাগাছা থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার নজরদারি অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া কায়সারকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT