1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

উল্লাপাড়ায় ট্রাকচাপায় কলেজ ছাত্রসহ নিহত ২ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৬ বার পঠিত

মোঃ শাহাদত হোসেন – উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় ব্যাটারি চালিত অটোভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

 

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৬ ঘটিকায় হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র ও পৌর এলাকার শ্রীকোলা গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে রুবেল(২২) ও একই গ্রামের ভ্যান চালক ফরজ আলী (৪০)।

আহতরা হলেন উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের অনার্সের ছাত্র ও পৌর এলাকার শ্রীকোলা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আবু হানিফ(২২) ও শ্রীকোলা গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে মাহমুদুল হাসান(৪০) ।

 

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, আজ সকালে শ্রীকোলা মোড় এলাকায় মহাসড়ক পার হয়ে শহরের দিকে যাচ্ছিল ব্যাটারি চালিত অটোভ্যানটি। এ সময় পাবনাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ওই দুজন। এতে আহত হয়েছেন ভ্যানের আরও দুইজন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT