1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

উলিপুরে জন্মাষ্টমীর অনুষ্ঠান শুরু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২১৭ বার পঠিত

উলিপুরে জন্মাষ্টমীর অনুষ্ঠান শুরু

নয়ন দাস, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী লক্ষত্র যোগে কৃষ্ণ মধুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন।

উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়ন-এর মধুপুর বামনহাট সর্বদলীয় দুর্গা মন্দির এর শুভজন্মা ও মহাভিষেক অনুষ্ঠিত পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব।

আজ ৩০ আগস্ট, ২০২১ (বাসস) : ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে উলিপুরে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দিরে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সরকারের ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে আজ জন্মষ্টমীর র‌্যালী ও সমাবেশের আয়োজন করা হয়নি। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন মন্দিরে পূজার্চনাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এ পবিত্র উৎসবটি পালিত হচ্ছে।

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইস্কন) রায়েরকাঠী মন্দিরের আয়োজনে আজ ভোর রাতে মঙ্গলারতি, সকালে দর্শনারতি, গুরুপূজা ও শ্রীমদ্ভগবত গীতা পা, বিকেলে জন্মষ্টমী বিষয়ক পাঠ কীর্ত্তন ও আলোচনা, শ্রীমদ্ভগবত গীতা পাঠ, ভজন কীর্ত্তন, সন্ধ্যায় সন্ধ্যারতি ও ভজন কীর্ত্তন, রাতে জন্মাষ্টমী বিষয়ে পাঠ কীর্ত্তন ও আলোচনা এবং পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের মহাভিষেক এর অনুষ্ঠান মালা চলছে।

আগামীকাল মঙ্গলারতি, দর্শনারতি, গুরুপূজা, শ্রীমদ্ভগবত গীতা পাঠ, জপযজ্ঞ, শ্রীনন্দোৎসব ও শ্রীল এ সি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের অভিষেক, ভোগারতি, শ্রীল এ সি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের জীবনী আলোচনা, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যারতি ও ভজনকীর্ত্তন শ্রীমদ্ভগবত গীতা পাঠ এর আয়োজন করা হয়েছে।

ধর্মমন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর আয়োজনে আগামীকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন বলে কল্যাণ ট্রাষ্টের পিরোজপুরের সহকারী প্রকল্প পরিচালক প্রিয়াংকা সিকদার বাসসকে জানান।

এছাড়া পিরোজপুর শহরের রাজারহাট, গোবিন্দ মন্দিরসহ জেলার বিভিন্ন মন্দিরে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস উদ্যাপন করা হচ্ছে। জেলার সর্বত্রই শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে এসব অনুষ্ঠানের কর্মসূচি পালিত হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT