1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

উপজেলা শ্রেষ্ঠত্বের সম্মাননা গ্রহণ করলেন ইউএনও।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১৮০ বার পঠিত

শেখ আবদুল্লাহ ,আনোয়ারা(চট্রগ্রাম )প্রতিনিধি।

 

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদন করায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে স্বীকৃতি স্বরূপ সম্মাননা গ্রহণ করেছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।

 

বুধবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় দেশে প্রথমবারের মতো পালিত হওয়া জাতীয় জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে দেশসেরার স্বীকৃতিস্বরূপ আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে এই সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

এছাড়া একই অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের সেরা হিসেবে জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদকেও পুরস্কৃত করা হয়।

 

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন,আমরা দক্ষ টিমওয়ার্ক গঠন করে অত্যন্ত দক্ষতার সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে সফল করার জন্য কাজ করেছি। এই কাজে যখনই আমরা কোনো ধরনের অভিযোগ পেয়েছি সাথে সাথে অভিযোগ যাচাই বাছাই করে প্রদক্ষেপ নিয়েছি। এ কাজে ইউপি চেয়ারম্যান,সচিব, ইউপি সদস্য,গ্রাম পুলিশ,উদ্যোক্তাসহ সকলের সহযোগিতা পেয়েছি বিধায় আজ আমরা প্রথম হয়েছি। আগামীতেও এ ধারা অব্যহত রাখতে আমরা কাজ করে যাবো।

 

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (৩০-সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও রেজিস্ট্রার জেনারেল মুস্তাকীম বিল্লাহ ফারুকী স্বাক্ষরিত এক চিঠিতে আনোয়ারাকে দেশসেরার উপজেলা হিসেবে ঘোষণা দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT