1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

ইসলামাবাদে ১২ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ মাদ্রাসা ছাত্রের।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ২১০ বার পঠিত

মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, ঈদগাঁওঃ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের উত্তর পাঁহাশিয়াখালী এলাকার কাসেম উল্লুম মাদ্রাসার নুরুল আবছার নামে এক ছাত্রের নিখোঁজের ১২ দিন পরও সন্ধান মিলেনি।

মোঃ নুরুল আবছার গত ২৮ নভেম্বর সকাল ৯ টা দিকে নিজ বাড়ী থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি।মাদ্রাসায় পড়ালেখার চাপ ও ধরাবাঁধা নিয়মের কারণে শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে গেছে ধারণা করা হচ্ছে।

নিখোঁজ ছাত্র ইসলামপুর ইউনিয়নের নাতিপখালী এলাকার নুরুল হকের ছেলে মোঃ নুরুল আবছার (১১) গায়ের রং শ্যামলা পরনে কফি কালাল পাঞ্জাবি আঞ্জালিক ভাষায় কথা বলে, সে গত ২৮ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও নুরুল আবছারের খোঁজ মেলেনি।নুরুল আবছারের খোঁজ পাওয়ার জন্য ফাতেমা বেগম সবার সহযোগিতা চেয়েছেন।

বহু খোঁজাখোজি করে কোথাও না পেয়ে ১০ ডিসেম্বর ঈদগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা জন্য যাবে বলে জানিয়েছেন তাঁর মা ফাতেমা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT