1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

ইসলামপুরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮২ বার পঠিত

মো কাউছার ঊদ্দীন শরীফ,কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনা ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে শেষ হয়েছে মরহুম মুক্তিযোদ্ধা জাফর আলম স্মৃতি সংসদ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

গত ২৩ আগষ্ট বর্ণিত ইউনিয়নের ডুলাফকির রাস্তার মাথা খেলার মাঠে শুরু হওয়া ইসলামপুর ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি (ভারপ্রাপ্ত) মন্জুর আলম প্রকাশ দাদা মন্জু‌রের সভাপ‌তিত্বে, উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি আবুু তালে‌বের উ‌দ্বোধনে ফুটবল টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহন করে, ফাইনাল খেলায় পূর্ব না‌পিতখালী চাকা দোকান ফুটবল একাদশ ইসলামপুর বনামকে ৩-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জি ডা‌ব্লিউ স্পো‌র্টিং ক্লাব পূর্ব বোয়ালখালী ইসলামাবাদ।

 

বুধবার বিকাল সাড়ে ৪ টায় অনু‌ষ্ঠিত ফাইনাল খেলা শে‌ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার-রামু ৩ আসন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সদর উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক এবং ইসলামাবাদের সম্ভাব্য চেয়ারম্যান লুৎফুর রহমান আজাদ সহ ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ নেতারা।

 

উদ্বোধনের সময় মরহুম মুক্তিযোদ্ধা জাফর আলমের ভাইয়ের বড় ছেলে মওলানা মনতাজ আহমদ বলেন,মানুষ যত ভালো কাজে এবং খেলাধুলায় ব্যস্ত থাকবে, ততো মন্দ কাজ থেকে বিরত থাকবে। এই শিল্পবিপ্লবে মানুষ ধীরে ধীরে ঘরমুখী হচ্ছে এবং বিভিন্ন ভার্চুয়াল নেটওয়ার্কে আসক্ত হচ্ছে। মরহুম মুক্তিযোদ্ধা জাফর আলম স্মৃতি সংসদকে ধন্যবাদ জানাচ্ছি তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করতে অবদান রাখার জন্য, মানুষের সুস্থ বিনোদন এবং এই নির্মল আনন্দের এই আয়োজনের জন্য। এই খেলার ধারাবাহিকতা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের কাছে অনুরোধ রইল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT