1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯৩ ভোট পেলেন নৌকাপ্রার্থী হাসিনা বেগম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৭১ বার পঠিত

তপন দাস, নীলফামারী প্রতিনিধি।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৯৩ ভোট। ইউপির ৯টি কেন্দ্র মিলিয়ে তিনি এই ভোট পান। এতে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। জামানত হারানো ওই প্রার্থীর নাম মোছাঃহাসিনা বেগম। রবিবার নির্বাচন অফিসের ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। এর আগে রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃমাসুদ রানা বাবু (পাইলট) মোটরসাইকেল মার্কায় ৭৪০৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃজুয়েল রানা (সতন্ত্র) আনারস মার্কায় ৬৯৭৮, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃআবুল কাশেম আলী হাতপাখা মার্কায় ২২৬,মোঃমাহফুজ রেজা (স্বতন্ত্র) টেলিফোন মার্কায় ৭৬ ভোট পান।

এদিকে দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করে এতো কম ভোট পাওয়ায় নৌকার প্রার্থীকে নিয়ে ট্রল চলছে। নৌকার এমন বিপর্যয় নিয়ে মুখরোচক আলোচনায় মেতে উঠেছে কেউ কেউ। খোদ দলের নেতাকর্মীদেরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে।সমালোচনা হচ্ছে মনোনয়ন বানিজ্য নিয়েও।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT