1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

আমার ব্যাস্ততা সোনামণিদের নিয়ে ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৩ বার পঠিত

 

নূরজাহান আজাদ ডেইজি

 

(১)

দিনের শুরু “নাভান সোনাকে” নিয়ে

অন লাইনের ক্লাসের মধ্যে দিয়ে।

দস্যি যেমন, দুরন্ত তেমন লক্ষ্মী হয়ে বসেনা

স্হির হয়ে স্ক্রিনের দিকে মন দিয়ে দেখে না।

জড়িয়ে ধরে, থাকি আমি বসে তার পাশে

তাই দেখে মিসরা সব মিটি-মিটি হাসে।

 

সকল আবিষ্কারের যতো কথা

এই সময়েই মনে পরে যে-তা।

ইঞ্জিনিয়ার হবে সে যে তার দাদুর মতো

সারা দিনের কর্মকাণ্ডে প্রমাণ শত শত।

সকালের “কাব্য ” নাভান সোনা তাই

দাদুর খুব আদরের দাদু-সোনা ভাই।

 

(২)

পরের অধ্যায় “ইজান সোনামণি”

ব্রাশ করা, খাওয়ানো তা এক্ষুনি।

খেতে কি চায়? অনেক সাধনায়

অনেকটা সময় ধরে অবশেষে খায়।

 

একটু পরে মালটা, ডালিমের রস

ড্রপার দিয়ে খাওয়াই বসে -বসে।

একটা বাজলে সময় হলো এবার

গোসলটা ভালো ভাবে সারার।

আবার শুরু হলো খাওয়ার পালা

খাওয়া আর খাওয়ানোর খুব জ্বালা।

কষ্টে সৃষ্টে খাওয়া হলে শেষ

মনের মধ্যে ওঠে কবিতার রেশ।

রাত ৯টায় আবার খাওয়া হলে

তারপরেতে আমার ছুটি মেলে।

 

ফাঁকে -ফাঁকে নিতে হচ্ছে খোঁজ

নাভান সোনা দুধ খেলো কিনা?

মালটা আর ডালিমের রস,

যা খায় দুপুর বারোটায় রোজ।

(৩)

সকাল বেলা গলা সাধা “নভেরা সোনা

সারে,গা,মা,পা,ধা,নি-সা,গান গা-না।

চুলটা বেঁধে দেই পরিপাটি সুন্দর করে

চেয়ে দেখি মুগ্ধ চোখে অন্তর যায় ভরে।

” নভেরা সোনা”আমার গানের পাখি

তাইতো তাঁরে চোখে চোখে রাখি।

 

(৪)

আমার “তানহা সোনা” ময়না মণি

দুরে থেকে ও আছে হ্নদয় জুড়ে,

সে যে আমার প্রান ভোমরা সোনা

প্রথম নাতনি হয়ে আমায় করেছ ঋণী।

 

খুউব ব্যাস্ত থাকে সে লেখা পড়া নিয়ে

ভালো গান গায় হারমোনিয়াম দিয়ে।

“তানহামণি” আমার সুন্দর অনবদ্য

ছন্দে ভরা মধুর ভাষার অনন্য “পদ্য”।

 

আনন্দে আর ব্যাস্ততায় কাটে দিন

এই চার রত্নই জীবন করেছে রঙিন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT