1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

আমতলীতে ৭টি ড্রাম চিমনি ইটভাটায় অর্থদন্ড করার পরেও ভাঙ্গা চিমনি দিয়ে পুড়ছে ইট!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৪৮০ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলার ৭টি অবৈধ ড্রাম চিমনী ইটভাটায় অর্থদন্ড ও চিমনি ভেঙ্গে ভাটা বন্ধের ২দিন পরে পুনঃরায় ওই ভাটাগুলো চালু করেছে ইটভাটার মালিকরা। এতে এলাকাবাসীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা দ্রæত স্থায়ীভাবে ইটভাটাগুলো বন্ধের দাবী জানিয়েছেন।

আমতলী উপজেলার ৭টি অবৈধ ড্রাম চিমনি ইটভাটা এডিবি ব্রিকস, মৃধা ব্রিকস, ফাইভ স্টার ব্রিকস, এমকেএস ব্রিকস, এইচআরটি ব্রিকস, এসএসবি ব্রিকস ও এমসিকে ব্রিকসে কাঠ দিয়ে অবৈধভাবে ইট পুড়ে আসছে। গত রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে বরিশাল পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের নিবার্হি ম্যাজিস্ট্রেট নওরিন হক ওই ইট ভাটায় অভিযান চালায়। ওই সময় তিনি প্রতিটি ভাটাকে ২ লক্ষ করে মোট ১৪ লক্ষ টাকা অর্থদন্ড করে ভাটাগুলোর ড্রাম চিমনি ভেঙ্গে ইট পোড়ানো বন্ধ করার নির্দেশনা প্রদান করেন। এর ২দিন পরে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড ও বন্ধের নির্দেশনা অমান্য করে ভাটা মালিকরা পুনঃরায় ইট পোড়ানো শুরু করে। যা নিয়ে এলাকাবাসীর মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা দ্রæত স্থায়ীভাবে ইটভাটা বন্ধের দাবী জানিয়েছেন।

আজ (মঙ্গলবার) দুপুরে সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভাটা শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার অযুহাতে বন্ধ ড্রাম চিমনি ইটভাটার মালিকরা পুনঃরায় তাদের ইটভাটা চালু করে ভাঙ্গা চিমনিতেই ইট পোড়াচ্ছেন।

মৃধা ইটভাটার ম্যানেজার মোঃ জসিম উদ্দিন বলেন, ভাটা শ্রমিকদের বেতন দিতেই আবার তারা ভাটায় ইট পোড়ানো শুরু করেছেন। তবে তারা দ্রæত ইটভাটা বন্ধ করে দেবেন বলে জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন এলাকাবাসী বলেন, পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ইটভাটা বন্ধ ও জরিমানা করে ড্রাম চিমনি ভেঙ্গে চলে যাওয়ার ২ দিন পরেই ইটভাটার মালিকরা পুনঃরায় ভাঙ্গা চিমনি দিয়ে ইট পোড়াচ্ছেন। তারা আরো বলেন, মনে হচ্ছে ম্যাজিস্ট্রেটের চেয়েও ইট ভাটার মালিকরা অনেক শক্তিশালী। নইলে কিভাবে বন্ধ ইটভাটায় আবার ইট পোড়ানো শুরু হলো। তারা দ্রæত স্থায়ীভাবে ইটভাটা বন্ধের দাবী জানিয়েছেন।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ আব্দুল হালিম মুঠোফোনে বলেন, ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট গিয়ে ৭টি ড্রাম চিমনি ইটভাটায় জরিমানা ও চিমনি ভেঙ্গে তা বন্ধ করে দিয়েছে। পুনঃরায় চালু করলে আবারো তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT