1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

আমতলীতে সোয়া লক্ষ বইয়ের ঘাটতি!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৯৪ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলীতে বই বিতরনের প্রথম দিনে উপজেলার মাধ্যমিক, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের চাহিদার তুলুলনায় সোয়া লক্ষ বই ঘাটতি থাকায় শিক্ষার্থীদের হাতে সকল বিষয়ের নতুন বই পৌছানো সম্ভব হয়নি।

জানা গেছে, উপজেলায় ২৬টি মাধ্যমিক, ১৪টি নি¤œমাধ্যমিক বিদ্যালয়, ২৯টি মাদরাসা, ১৫২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৬টি কিন্ডার গার্ডেন ও ৩০টি প্রাইভেট ও এনজিওর ৩টিসহ মোট ২৭০টি বিদ্যালয় রয়েছে। এসকল বিদ্যালয়ের শিক্ষার্থী অনুযায়ী মাধ্যমিক স্তরে ৪ লক্ষ ৪ হাজার ২০টি এবং প্রাথমিকস্তরে ১ লক্ষ ১৫ হাজার ৮১৮টিসহ মোট বইয়ের চাহিদা ছিল ৫ লক্ষ ৫৫ হাজার ৮৩৮টি।

গত ৩১ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত বই পাওয়া গেছে মাধ্যমিকে ৩ লক্ষ ২১ হাজার ৮৪০টি এবং প্রাথমিকে পাওয়া গেছে ১ লক্ষ ১১ হাজার ২১৮টি বই। ঘাটতি রয়েছে মাধ্যমিকে ১ লক্ষ ১৮ হাজার ১৮০টি বই। এর মধ্যে সপ্তম শ্রেণির বাংলা এবং ইংরেজী বই ছাড়া আর কোন বিষয়ের বই পাওয়া জায়নি বলে জানান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। প্রাথমিকে ঘাটতি রয়েছে প্রাকের ৪ হাজার ৬০০ বই।

আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, প্রাথমিক স্তরের সকল বই পাওয়া গেছে। শুধু প্রাকের ৪ হাজার ৬০০ বই পাওয়া যায়নি। আশাকরি তা দ্রæত সময়ে পাওয়া যাবে।

আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক মিলন বলেন, মাধ্যমিক স্তরের ১ লক্ষ ১৮ হাজার ১৮০টি বই ঘাটতি রয়েছে। এ বই কবে নাগাদ পাওয়া যাবে তা জানা যায়নি। তিনি আরো বলেন, সপ্তম শ্রেণির বাংলা এবং ইংরেজী ছাড়া অন্য কোন বই পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT