1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

আমতলীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৭০৭ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীর বিভিন্ন এলাকায় শীতার্ত হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে ৫ শতাধিক মানুষকে কম্বল দেওয়া হয়।

আজ (বুধবার) সকাল ৯টায় শাহজালাল ইসলামী ব্যাংক আমতলী শাখা কার্যালয়ে ওই কম্বল বিতরণ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন আমতলী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য মোঃ আবুল বাশার নয়র মৃধা, বিশিষ্ট ঠিকাদার গাজী মোজাম্মেল হক, সাংবাদিক জাকির হোসেন মোল্লা, হায়াতুজ্জামান মিরাজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওই শাখার ডেপুটি ম্যানেজার এম মনিরুল ইসলাম, সিনিয়র অফিসার মোঃ আব্দুল জব্বার, ইমরান হোসেন মাতুব্বর, সহকারী নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, অফিসার মোঃ হাবিব উল্লাহ প্রমুখ।

সভা শেষে আমতলীর বিভিন্ন এলাকার ৫ শতাধিক শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT