1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

আমতলীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৭২ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার) বেলা ১১টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ মো. মজিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান কবির, ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, মোঃ রফিকুল ইসলাম রিপন, অ্যাড: এইচএম মনিরুল ইসলাম মনি, সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুদ্দিন আহম্মেদ সানু, আলহাজ্ব আবুল হাশেম মাস্টার, আলহাজ্ব গাজী দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন ফকির, পৌরসভার প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান মীর, আমতলী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ।

সভায় আমতলী উপজেলার মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT