1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

আমতলীতে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৭৮ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলীতে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ (শনিবার) আমতলী সরকারি একে পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বিকেল সাড়ে ৩টায় ফাইনাল খেলায় আমতলী পৌরসভা একাদশ বনাম আমতলী সদর ইউনিয়ন একাদশ মুখোমুখী হয়। খেলায় উভয় দলের হয়ে নাইজেরিয়ান, ঘানা ও জাতীয় দলের একাধিক খেলোয়াররা অংশ নেয়। খেলা উপভোগ করার জন্য উভয় দলের প্রায় ১০ সহাস্্রাধিক সমর্থকরা দুপুরের পর থেকেই নিজ নিজ দলের পক্ষে সাপোর্ট দিতে খেলার মাঠে উপস্থিত হয়। চরম উত্তেজনা ও প্রতিদ্বন্ধিতাপূর্ণ ফাইনাল খেলায় ০-১ গোলে আমতলী সদর ইউনিয়ন একাদশকে পরাজিত করে আমতলী পৌরসভা একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরভ অর্জন করেন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন আমতলী পৌরসভা একাদশের হাতে পুরুস্কার তুলে দেন জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির, বরগুনা পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি অ্যাড. কামরুল ইসলাম মহারাজ, বাখেরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া, আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান, জেলা ছাত্র লীগের সভাপতি জুবায়ের আদনান অনিক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. এমএ কাদের মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান- ১ মোঃ মজিবুর রহমান, নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম, ওসি একেএম মিজানুর রহমান, আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT