1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

আমতলীতে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৫৫ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি।

আমতলী- কলাপাড়া- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে দুটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান হাওলাদার (৩৮) নিহত হয়েছে। এতে আজিজুল ইসলাম (২৪) নামে অপর এক মোটর সাইকেলের চালক গুরুত্বর আহত হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসছে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা গ্রামের মোঃ রফিজ হাওলাদারের পুত্র মোঃ মিজানুর রহমান হাওলাদার আজ (শনিবার) বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ী যাচ্ছিলো। এসময় পথিমধ্যে ওই মহাসড়কের আমতলীর মানিকঝুড়ি বাসষ্ট্যান্ডে পৌছলে বিপরীত দিক কুয়াকাটা থেকে আসা বরিশাল সদরের বাসিন্ধা আজিজুল ইসলাম তার মোটরসাইকেলে হাওয়া দেওয়ার জন্য ঘুরাতে গেছে অসাবধানতা বশতঃ দুটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটর সাইকেলের চালক গুরুত্বর আহত হয়। স্থাণীয়রা দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে হাসপাতালেই আহত মিজানুর রহমান হাওলাদার মারা যান। অপর আহত চালক আজিজুল ইসলামের পা ভেঙ্গে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার চদ্রিমা মন্ডল বলেন, হাসপাতালে আনার সাথে সাথেই আহত মিজানুর রহমানের মৃত্যু হয়েছে এবং অপর আহত আজিজুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার মুঠোফোনে বলেন, আজ বিকেলে দুটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মিজানুর রহমান নামে এক মোটর সাইকেল চালক নিহত ও অপর একজন আহত হয়েছে। নিহতের মরদেহের ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হলেও পরিবারের আপত্তির কারনে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT