1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

আমতলীতে একটি খালের লিজ বাতিলের দাবিতে ভূক্তভোগী কৃষকদের মানববন্ধন!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১৯২ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনা আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কুলাইরচর গ্রামের দুষমী (সাবানিয়া) খালের লিজ বাতিলের দাবিতে দুই পাড়ের ভূক্তভোগী শত-শত কৃষকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

আজ (শনিবার) বেলা ১১টায় ওই খালের পাড়ে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে কৃষকরা জানান, দুষমী সাবানিয়া খালের দুই পাড়ের কয়েকশত একর তিন ফসলী কৃষি জমি রয়েছে। শুকনো মৌসুমে কৃষকরা ওই খালের পানি দ্বারা রবিষস্য, মৌসুমি ফল তরমুজ, মুগডাল, চিনা বাদাম, মিষ্টি আলুসহ বোরো ও ইরি ধানের চাষাবাদ করে থাকেন। গত দুই বছর ধরে একই এলাকার রাশেদুল ইসলাম রেজাউল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে বাংলা ১৪২৮ সাল থেকে ১৪৩০ সাল পর্যন্ত দুষমী (সাবানিয়া) খালের বন্দোবস্ত নিয়ে মাছ চাষ করছেন। কিন্তু বন্দোবস্ত পাওয়া গ্রহিতা কৃষকদের তরমুজ ও বোরো- ইরি মৌসুমে ওই খালের পানি কৃষি কাজে ব্যবহার করতে দিচ্ছে না। জোর করে ওই খালের পানি ব্যবহার করতে গেলে কৃষকদেরকে মারধর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি এমনকি তাদের পালিত গরু ছাগলকে পানি পান করাতে পর্যন্ত দিচ্ছেন না। উল্টো ভূক্তভোগী কৃষকদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইতিপূর্বে রাশেদুল ইসলাম রেজাউলের দায়েরকৃত মিথ্যা মামলায় ওই এলাকার কয়েক জন কৃষক হাজত বাসও করেছেন।

এ ঘটনায় ভূক্তভোগী কৃষকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা অনতিবিলম্বে ওই খালের লিজ বাতিল, মিথ্যা মামলা প্রত্যাহার ও লিজ গৃহীতা রাশেদুলের বিচার দাবি করেন।

মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলে ইউপি সদস্য জিয়ায়ুল ইসলাম জোসেফ তালুকদারসহ কৃষক জামাল খান, বাবুল খান, মনির খান বক্তব্য রাখেন এ সময় শত-শত ভূক্তভোগী কৃষক ও নারীরা উপস্থিত ছিলেন।

ইউপি সদস্য মোঃ জিয়াউল ইসলাম জোসেফ তালুকদার বলেন, কৃষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য যদি আমারও জেলে যেতে হয় যাবো। তবুও কৃষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করে যাবো।

দুষমী (সাবানিয়া) খালের বন্দোবস্ত পাওয়া রাসেদুল ইসলাম রেজাউল মুঠোফোনে বলেন, তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মাছ চাষ করার জন্য দুই বছরের মেয়াদে খালটি লিজ নিয়েছি। তিনি এর বেশি তিনি কিছু বলবেন না বলে ফোনের সংযোগটি কেঁটে দেয়।

হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক মুঠোফোনে বলেন, খালের লিজ নিয়ে রাসেদুল ইসলাম রেজাউল কৃষকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। চাষাবাদের জন্য খালটি ভূক্তভোগী কৃষকদের খুবই প্রয়োজন। তিনি খালের লিজ বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম মুঠোফোনে বলেন, কৃষকদের লিখিত অভিযোগ পেয়েছি সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT