1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

আন্দোলনের জন্য অভিন্ন দাবি খসড়া চূড়ান্ত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ৩৭৯ বার পঠিত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমে আন্দোলন গড়ে তোলার জন্য দাবি ও লক্ষ্যের খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের উত্তরার বাসভবনে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত নেতাদের বৈঠকে অংশগ্রহণের পর সাংবাদিকদের তিনি একথা জানান।

মান্না বলেন, ‘একটা আন্দোলন গড়ে তোলার জন্য অভিন্ন দাবি ও লক্ষ্যর খসড়া চূড়ান্ত করা হয়েছে। এই দাবি ও লক্ষ্য চূড়ান্ত করে শনিবার ঘোষণা করা হবে।’

শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া তিন ঘণ্টার বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহ সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের প্রধান সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা ডা. জাহিদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্প ধারা যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ প্রমুখ।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী বলেন, ‘জামায়াত ইস্যুতে কী হয়েছে সেটা শনিবার জানতে পারবেন।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘বলার মতো নতুন কোনো তথ্য নেই। মাহমুদুর রহমান মান্না যা বলেছেন সেটাই আজকের বক্তব্য। বাকিটা জানার জন্য শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT