1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষ্যে নড়াইলের চিত্রা নদীতে এস এম সুলতান নৌকাবাইচ অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৬৮ বার পঠিত

হাচিবুর রহমান, নড়াইল প্রতিনিধিঃ

 

আর্ন্তজাতিক পর্যটন দিবস উপলক্ষ্যে নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হলো এস এম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই বাইচ দেখতে আশেপাশের জেলা সহ স্থানীয়দের পদভারে মুখরিত চিত্রা নদীর দুপাড় জনস্রোতে পরিণত হয়েছিল ।

২ অক্টোবর বিকাল ৩টার দিকে নড়াইলের পুরাতন ফেরীঘাট নৌকাবাইচের উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো.মাহাবুব আলী। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-০২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো: মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামীলীগ সভাপতি এড.সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমানারা বেগম, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচীব আশিকুর রহমান মিকু প্রমুখ।নৌকাবাইচে যশোর, খুলনা, মাগুরা, পাবনা ও নড়াইলের মোট ১৬টি নৌকা অংশগ্রহন করে নড়াইল পুরাতন ফেরীঘাটের রাসেল সেতু হতে শুরু হয়ে মাছিম দিয়ার এস এম সুলতান সেতু পর্যন্ত ৩ কিলোমিটার বাইচে অংশ নেয় এরা। কালাই নৌকা ১০ টি, টালাই ৫টি এবং নারীদের একটি নৌকা অংশগ্রহন করে। মোট ৫টি টানে বাইচ শেষ হয়। এদিকে নৌকা বাইচকে ঘিরে জমিদারবাড়ির বাধাঘাট, চরের ঘাট আর পঙ্কবিলা ঘাটে মেলা বসে। মেলায় নানা ধরনের নাগরদোলা, চরকি আর পসরা নিয়ে বসেছিলো আগত দর্শকদের জন্য। নারী-পুরুষ ও শিশু-বৃদ্ধের আগমনে এ নৌকা বাইচ যেন পরিণত হয় মিলন মেলায়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে চিত্রা নদীর দুই পাড়ে, বাড়ির ছাদে, গাছের ডালে বসে যে যেখান থেকে যে ভাবে পেরেছে সেভাবেই সবাই উপভোগ করেছে। এ আনন্দ উপভোগ করতে সবাই সারা বছর যেন অধীর আগ্রহে অপেক্ষা করে ছিল।

উল্লেখ্য শিল্পী সুলতান তার চিত্রকর্মে গ্রামীন জীবন, জনপদ ও সংস্কৃতিকে তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন। প্রতিবছর তারই জন্মবার্ষিকীতে নৌকাবাইচ আয়োজনের মাধ্যমে শিল্পীর সেইস্বপ্ন বাস্তবায়নের প্রচেষ্টা সুলতান প্রেমী নড়াইলবাসীর। এ বছর করোনার কারনে তা পিছিয়ে পর্যটন দিবস উদযাপন করতেই আয়োজনটি করা হয়।

আয়োজকরা জানান, সুলতান সবসময় গ্রামীণ বাংলার সাংস্কৃতিকে লালন পালন করতেন। আর তার সেই আজিবনের লালিত স্বপ্নকে ধরে রাখতেই প্রতিবছর নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ###

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT