1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

আনোয়ারার দেয়াং পাহাড় অতিথি পাখির আগমনে মুখরিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২০৭ বার পঠিত

শেখ আবদুল্লাহ
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি।

গায়ে লাগছে শীতের আমেজ। ক্রমন্বয়ে বদলে যাচ্ছে প্রকৃতির চেহারা। হেমন্তের পরে শীতের আগমনে পরিবর্তন হচ্ছে চির পরিচিত আবহাওয়া। হিম শির শির পুরোদমে আসছে শীত। তবে প্রকৃতির অপারমায়াবী ছায়াঘেরা জনপদ, পাহাড় পর্বত, সাগর নদীর স্বচ্ছজলের ¯স্রোতে বয়ে চলা আনোয়ারার বিভিন্ন জায়গায় আসতে শুরু করেছে শীতকালীন অতিথি পাখি।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের আরব বনিকদের পদধূলি দেয়াং পাহাড়ের আঁকা বাঁকা লেকেতে নিখুত জলরাশি, দেয়াং এর মাঝে মাঝে ঝোপ জঙ্গল আর পরতে পরতে কাঁশের আনাগোনা প্রকৃতির রূপ লাবন্যে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির কলরব।
ডাল থেকে অন্য ডালে পাখিদের ছুটা ছুটি কিচির মিচির ধ্বনিতে মুখরিত যেন দেয়াং এর পুরো অঞ্চল। প্রতিবারের ন্যায় শীতের আগমনে এই পাখি গুলোর আগমন এবারেও ব্যতিক্রম ঘটেনি।
ঝাঁকবাধা পাখি গুলো যেন আবারো আপন দেশে ফিরে এসেছে। তাই তো মায়া মমতা ভরা পাখি গুলো দেখতে প্রতিদিন দলে দলে ছুটে আসে পাখি প্রেমিকরা। পাখি গুলো কে যেন তাঁরা নিজেদের সন্তানের মত করে নিয়েছে। সন্ধ্যা হলেই পাখির অভয়ারণ্য স্পটগুলো দেখা যায় দল বেঁধে পাখির ছুটাছুটির দৃশ্য।
কখনো লেকের স্বচ্ছ জলে আবার কখনো পাহাড়ের মগডালে। এসব অতিথি পাখির ছুটাছুটির দৃশ্য দেখতে প্রতিদিন কেইপিজেট এলাকায় ছুটে আসছে পাখি প্রেমিকরা।
পাখি দেখতে আসা মানুষ গুলোর সাথে কথা বললে তাঁরা বলে, এই শীতকালীন পাখিগুলো আমাদের আপন জনের মত, যেন আমরা এক আত্মার বন্ধনে আবদ্ধিত। শীতের তীব্রতা বেঁড়ে যাওয়ায় পাখি গুলো আমাদের সুদূর পথ পাড়ি দিয়ে এখানে অতিথি হয়ে এসেছে। দেয়াং’র এই ঝোপজঙ্গল গাছের ডালপালা গুলো যেন এদের পরিচিত নিরাপদ আবাস্থল।
সুদূর থেকে আগত এসব অথিতি পাখিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও পাখি শিকারীদের নির্মমতা রোধে প্রশাসন ও সংশ্লিষ্টদের সতর্ক দৃষ্টি রাখার বিষয়েও আহবান জানান পাখি প্রেমিকরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT