1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

আনোয়ারায় অজ্ঞান অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৫ বার পঠিত

শেখ আবদুল্লাহ আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি।

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে ফেলে গেছে।

 

রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে আট টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের মাদ্রাসা গেইট এলাকায় আনোয়ারা-চন্দনাইশ (পিএবি) সড়কের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরবর্তীতে তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তার জ্ঞান ফিরে আসে।

 

জ্ঞান ফিরার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে সাতকানিয়া উপজেলার ৭নং ইউনিয়নের নাজির আহমেদের ছেলে শফি।

প্রত্যক্ষদর্শীরা জানায়,তার শরীরের পিঠে, বুকে আঘাতের চিহ্ন রয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার এএসআই মোঃ এনায়েত হোসেন বলেন,হাইলধর ইউনিয়নের মাদ্রাসা গেইট থেকে অজ্ঞান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার বিষয়ে এখনো কিছু জানা যায়নি তবে ব্যক্তিটি এখন সুস্থ আছেন।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT