1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসত বাড়ীর জমি দখলের চেষ্টা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭২ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী মাদারগঞ্জের বীর লোটাবর এলাকায় আদালতের দেওয়া (১৪৪ ধারা) নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বসত ভিটার জমি দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

 

এদিকে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ আদালতের মাধ্যমে বাদী-বিবাদী দু’পক্ষকেই নোর্টিশ দিয়েছে। পরে কাগজপত্র নিয়ে আদালতে পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু একপক্ষ আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক ঘরবাড়ি ভেঙ্গে জমি দখলের চেষ্টা করছেন।

 

মামলা সূত্র জানায়, উপজেলার মাদারগঞ্জের বীর লোটাবর গ্রামের ভাটিয়ান মৌজার বিআরএস-৯৭৪ খতিয়ান নম্বরের বিআরএস- ৫২১ দাগ নম্বরের-১৮ শতাংশ জমির ৯শতাংশের কাতে ০৪.৫ শতাংশ জমি পৈতিক সূত্রে ভোগদখল করছেন মৃত অদ্দিনের শেখের ছেলে সহিদ মিয়া। সম্প্রতি ওই জমি বিভিন্ন কৌশলে জোরপূর্বক দখলের চেষ্টা করছেন একই গ্রামের মৃত বদ্দিন শেখের ছেলে ভোলা মিয়া, রইচ উদ্দিন, রিপন মিয়া, সোহেল মিয়া, শিপন মিয়া ও মাজম আলী।

 

ভুক্তভোগী মো. সহিদ মিয়া (৪০) অভিযোগ করে বলেন, আদালতের নির্দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ উভয় পক্ষকে নোর্টিশ দিয়েছে কাগজপত্র নিয়ে আদালতে হাজির হওয়ার জন্য। কিন্তু তারা সেটা না করে আমার নকশার নিয়ম বর্হিভুতভাবে স্থানীয় লোকজন নিয়ে জোরপূর্বক আমার জমিতে ঘর বাড়ী ভেঙ্গে উচ্ছেদ করার চেষ্টা করছেন।

 

জমি দখলকারী মৃত বদ্দীন শেখের ছেলেরা বলেন, এই জমিটির সহিদের বোনের কাছ থেকে আমরা ক্রয় করেছি। সেই জমি আমরা দখল করেছি। সহিদের কোন জমি আমরা দখল করার চেষ্টা করিনি। আমাদের চলাচলের রাস্তা নেই। বাড়ি থেকে বাহিরে যাওয়ার জন্য এই জায়গাটা আমরা ক্রয় করেছি।

 

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিলন মিয়া জানান, সহিদ এবং ভোলাদের জমি নিয়ে আমরা বার বার শালিশ বৈঠক করেও কোন সুরাহা দিতে পারি নাই। যেহেতু বিষযটি নিয়ে আদালতে মামলা মোকাদ্দমা হয়েছে সেহেতু বিষযটি আদালতই সুরাহা দিবে। বিবাদী পক্ষদের ঐ জমিতে যাওয়া বৈধ নয়। আদালতে মামলা থাকা সত্বেও দু’পক্ষ মাদারগঞ্জ থানায় পাল্টা পাল্টি অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।

 

এ ব্যাপারে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই রুবেল মিয়া জানান, আদালতের নির্দেশে উভয়পক্ষকে নোর্টিশ দেওয়া হয়েছে। উভয় পক্ষের কাগজপত্র নিয়ে ধার্য্য তারিখে আদালতে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT